ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

Iran588 2506240857
৩০

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ও সংবাদ সংস্থা আইএসএনএ’র খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করছে ইরান।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তেহরানের উপর ‘তীব্র হামলার’ নির্দেশ দেওয়ার পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে, ইসরায়েলি গণমাধ্যম জানায়, সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।