জুলাই শহীদদের নিয়ে দলীয়করণ হলে তাদের অবমূল্যায়ন করা হবে : ডা. জাহিদ

1750501122 f5858bdbeb5b0ae1253a4aac0aca0f36
১৯

আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করেছিল তেমনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের যদি দলীয়করণ করেন তাহলে তাদের অবমূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ৮ আগস্ট আপনাদের দয়িত্ব দেওয়ার পর থেকে ২১ জুন প্রায় ১০ মাস হতে চললে। কয়েকদিন পর বর্ষপূর্তি হবে।

এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের জানতে ইচ্ছা হয়, আপনারা আবু সাঈদ, মুগ্ধ, অসীমের কথা বলেন। কিন্তু আমাদের সকল শহীদদের কথা বারবার বলতে হবে। কিন্তু শহীদদের যদি আপনারা আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন তাহলে শহীদদের অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতির জন্য গণতন্ত্রের জন্য শহীদ।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ৫ আগষ্টের পর জনগণ আপনাদের দায়িত্বে বসিয়েছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য। যে সমস্থ প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজন, বিচারালয়, প্রশাসন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিবেন। জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিবেন। জনগণ তার ইচ্ছা ভোটাধিকারের মাধ্যমে প্রকাশ করবেন।