ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে : তুলসি গ্যাবার্ড

1750492944 0d90cfd01331870e0903618939d4eaf1
১০

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। খবর বিবিসি বাংলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। তুলসি গ্যাবার্ড বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এমনই গোয়েন্দা তথ্য রয়েছে, যা ইরানরে পারমাণবিক ইস্যু ঘিরে এই আশঙ্কার ভিত্তি সৃষ্টি করে।

তিনি গত মার্চ মাসে সিনেট কমিটির শুনানিতে মিডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন। মিসেস গ্যাবার্ড সেই সময়ে বলেছিলেন যে, গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

এই মন্তব্যগুলো এমন সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার বলেছেন, মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন। অন্যদিকে, ইরান তার অবস্থানে অনড়।

দেশটি বারবার জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে।