লে. কর্নেল (অব.) গাজী সিরাজুল ইসলাম আর নেই

1750412933 4f033e831cd9eb1d5814e54007fd74f0
৫০

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতিসন্তান, উলানিয়া করোনেশন স্কুলের সাবেক ছাত্র এবং ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির সাবেক সভাপতি লে. কর্নেল (অব.) গাজী সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টায় ঢাকা সিএমএইচ-এর আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

লে. কর্নেল (অব.) গাজী সিরাজুল ইসলাম ছিলেন সমাজসেবা অধিদফতরের প্রথম ভারপ্রাপ্ত মহাপরিচালক। তিনি সমাজসেবায় ও মেহেন্দিগঞ্জবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বৃহস্পতিবার বাদ আসর মহাখালী ডিওএইচএস মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন।