দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

Amir khasru 768x432
৪৩

পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ জুন) বাদ আসর কাটাবনের একটি মসজিদে গনফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপিসহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।