সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

Web image9 20250619 115024128
৪৪

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন।