মালদ্বীপে বাংলাদেশ বাস্কেটবল দলের ব্রোঞ্জ পদক জয়

1749999268 867d93a4a2f6e40494ebae10347c31de
২০

মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ দক্ষিণ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে (এসএবিএ) ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের বালক দল। রবিবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক মালদ্বীপকে ৭৫-৪৩ পয়েন্টে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দলের পক্ষে সান মুরং সর্বোচ্চ ২৪ পয়েন্ট করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট যোগ করেন আফ্রিদি।

এর আগেও গ্রুপ পর্বের রাউন্ড রবিন লিগে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টটি আয়োজন করেছে দক্ষিণ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এসএবিএ)। এতে বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ ছাড়াও অংশ নিয়েছে ভারত ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের বালক ও বালিকা উভয় দলই ব্রোঞ্জের লড়াইয়ে মালদ্বীপের মুখোমুখি হয়।

তবে বালিকা দল ৮৬-২২ পয়েন্টে হেরে গেছে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে বাংলাদেশ নারী বাস্কেটবল দলের এটাই ছিল প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।