একরাতে পাঁচবার বাংকারে আশ্রয় নিলেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

1749882495 05758f1ccbead792ddae78d5a8f07d55
১৪

শুক্রবার রাতভর ইসরায়েলজুড়ে শত শত ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার সময় ইসরায়েলের লাখো নাগরিক বাংকারে আশ্রয় নিয়েছেন। বাদ পড়েননি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘কঠিন’ একটি রাত কেটেছে। আমাকে পাঁচবার আশ্রয়কেন্দ্রে (বাংকারে) যেতে হয়েছে।

তিনি আরও বলেন, এখন এখানে শাবাথ (সপ্তাহের সপ্তম দিন)। আমাদের চুপ থাকা উচিত। সম্ভবত এখন আর হামলা হবে না। গোটা জাতিকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলের একজন কট্টর সমর্থক হাকাবি সম্প্রতি বলেছিলেন পশ্চিম তীর বলে ‘কিছুই নেই’। এই সপ্তাহের শুরুতে তিনি বলেছেন, মার্কিন অনুমোদন বা সমন্বয় ছাড়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা অসম্ভব।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে তিনি বলেন, আমি মনে করি না যে সম্পর্ক এবং আস্থার সংকটের কারণে এটি এমন কিছু ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি বিশ্বাস রয়েছে, আমি এই শব্দটির ওপরই জোর দেব।

হাকাবি বলে, আমি প্রায়ই বলি- আমাদের অনেক বন্ধু আছে, মিত্র আছে, কিন্তু আমাদের কেবল একজনই অংশীদার আছে, সেটিই হলো ইসরায়েল। তার মানে এই নয় যে, অন্যান্য দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই।

তিনি বলেন, “ইসরায়েল ছাড়া এমন কোনও দেশ নেই যাদের সঙ্গে আমাদের গোয়েন্দা তথ্য, সামরিক সরঞ্জাম, কৌশল, সাধারণ লক্ষ্য শেয়ার করা হয়। এটার মূল কারণ আমরা ইহুদি-খ্রিস্টান বিশ্বদৃষ্টির ওপর ভিত্তি করে একটি সভ্যতার সাধারণ ভিত্তি ভাগ করে নিই।”

সূত্র: সিএনএন