ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

1749540857 0fe2139b6f9163c35648cb82bdd0a4d0
৩৮

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার সময় তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়।

পরবর্তীতে বেলা ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেফতার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে গ্রেফতার আসামি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ থানায় তার নামে মামলা থাকায় তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।