সাবালেঙ্কাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি গাউফ

1749343065 b3ba86e92dd6d226f690640a7e5d896d
১৩

জমজমাট ফাইনালে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেনে নিজের প্রথম শিরোপা জিতলেন কোকো গাউফ।

টেনিসের দুই শীর্ষ খেলোয়াড়ের রোমাঞ্চকর লড়াইয়ে শনিবার (৭ জুন) ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৪ গেমে জেতেন গাউফ।

যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী দ্বিতীয় বাছাইয়ের এটি গ্র‍্যান্ড স্ল‍্যামে দ্বিতীয় শিরোপা। দুই বছর আগে বেলারুশের সাবালেঙ্কাকেই হারিয়েই ইউএস ওপেন জিতেছিলেন তিনি।

বাজে শুরুর পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ান গাউফ। অন‍্য দিকে একের পর মারাত্মক সব ভুল করেন বেলারুশের সাবালেঙ্কা। এই দুইয়ের যোগফলে ক্লে কোর্টে নিজের দ্বিতীয় শিরোপা জেতেন গাউফ। প্রথমটি জিতেছিলেন ইতালিতে, চার বছর আগে।

২০২২ সালে ফরাসি ওপেনের ফাইনালে হেরেছিলেন গাউফ। এবার প্রথম সেটে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন তিনি। এতে দারুণ এক কীর্তিও ধরা দিল তার হাতে।

ভেনাস উইলিয়ামসের পর ২০ বছরের মধ‍্যে এই প্রথম শুরুর সেটে হারার পরও শীর্ষ খেলোয়াড়ের বিপক্ষে গ্র‍্যান্ড স্ল‍্যামের ফাইনালে জিতলেন কোনো নারী। আর ফরাসি ওপেনে সবশেষ এই কীর্ত ছিল মার্টিনা হিঙ্গিসের বিপক্ষে স্টেফি গ্রাফের, ১৯৯৯ সালে।