২৯ বছরের বড় টাবুর সঙ্গে অন্তঃরঙ্গ দৃশ্য, মুখ খুললেন ইশান

E3ce2b1f035472a19a1c236b7b235f1f416ad428a8c22724c770929d6fa5c72d.0
১১

বলিউড অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান খাট্টার। বেশ আগে রুপালি জগতে পা রেখেছেন। বেশ কটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেতা। ২০২০ সালে মুক্তি পায় তার অভিনীত ‘আ সুটেবল বয়’ ওয়েব সিরিজ।

এ সিরিজে ইশান যখন অভিনয় করেন, তখন তার বয়স ২৪ বছর। সিরিজটিতে বলিউডের দাপুটে অভিনেত্রী টাবুর সঙ্গে ইশানের অন্তঃরঙ্গ দৃশ্য রয়েছে। ২৯ বছরের বড় টাবুর সঙ্গে ইশানের চুম্বন দৃশ্য নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এই দৃশ্যের শুটিং কীভাবে করেছিলেন, তা নিয়ে নীরবতা ভেঙেছেন ইশান।

জুম-কে সাক্ষাৎকার দিয়েছেন ইশান। এ আলাপচারিতায় ইশান খাট্টার জানান, দৃশ্যটির শুটিং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। এ ক্ষেত্রে টাবু তাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যবোধ করান।