বিএনপি নেতাকে হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

Web image10 20250526 123741538
১৪

রাজধানীর গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ মে) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, যে কোনো হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি সরকার জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

সবশেষে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নিহত কামরুল আহসান সাধনের হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি।