আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না: নুর

Nur
২৭

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চাই না।

শনিবার (২৪ মে) দুপুরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। তবে এখন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে ফাটল দেখা দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত।

তিনি আরও বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই কোনো সদুত্তর নেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে আছে ওয়ান ইলেভেনের দুষ্টু চক্রই।

নুর বলেন, বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না। সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করেই করিডরের সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে! বিভিন্ন প্রসঙ্গে এর আগে জাতীয় সংলাপ হয়েছে, কিন্তু এখন কেন ডাকা হচ্ছে না?