বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

1746013126 1935a7eb5b2ffc894b013579a28ff8f2
২৯

বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাজধানীতে বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে এ অনুশীলন পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, পর্যবেক্ষণ অনুষ্ঠানে প্রফেসর মুহাম্মদ ইউনূস বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।