প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

Web image 20250421 141855575
৪৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এ প্রতিবেদন জমা দেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, শ্রম বিষয়ক সংস্কার কমিশন আজ প্রধান উপদেষ্টার কাছে তাদের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। এখানে অনেকগুলো সুপারিশ আছে। তারমধ্যে আমার যেটি বেশি পছন্দ হয়েছে তা হলো – ‘কর্মপরিবেশে শ্রেণিক্ষমতায় তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করা।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে গত নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যেয়ে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয়। সেই লক্ষে গত অক্টোবর প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়।