অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

Us card 1024x576
১৯

অপতথ্য নিয়ে কাজ করে এমন একটি সংস্থার কার্যক্রম বন্ধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল এই সংস্থাটি। বিশ্বে কীভাবে অপতথ্য ছড়াচ্ছে, তা নিয়ে কাজ করতো এটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এ ধরনের সংস্থার আর কোনো প্রয়োজন নেই। খবর, রয়টার্সের।

মার্কো রুবিওর বক্তব্য, সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল এই সংস্থা। এমন সংস্থার আর কোনো প্রয়োজন নেই। সে কারণেই এই সংস্থাটিকে বন্ধ করা হয়েছে।

মার্কিন এ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই অফিস বছরে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করতো শুধু সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য।

বস্তুত এই সংস্থাটিকে নিয়ে বরাবরই সমস্যা ছিল রিপাবলিকানদের। তাদের বক্তব্য ছিল, রক্ষণশীল মিডিয়ার খবরকে বারবার আক্রমণ করেছে এই সংস্থা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি তৈরি হয়েছিল মূলত রাশিয়া ও চীন নিয়ে তৈরি হওয়া অপতথ্য খুঁজে বের করার জন্য এবং এ বিষয়ে মানুষকে সচেতন করে তোলার জন্য।