তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ

Ezgif 2214dd90d92402
৪২

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। এমনকি বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানা গেছে।

তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন, এমন খবরে সতীর্থদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুজনই তাদের তামিম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তাসকিন লিখেছেন, তামিম ইকবাল ভাই বিকেএসপি, সাভার, ঢাকায় একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এবং তার অবস্থা আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।

মিরাজ লিখেছেন, তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে।