আরও ৩৪ জন সহকারী এটর্নি জেনারেল নিয়োগ

১৫

সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৩৪ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৩৪ জন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।

গত ৫ অগাস্ট প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ চলে।

১২ অগাস্টের মধ্যে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে ৬৭ জন পদত্যাগ করেন।

৮ অগাস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৩ অগাস্ট আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।