রাতে ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Img 20250311 135007
৩৭

তিন দিনের সফরে আজ রাতে ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা সফরকা‌লে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন। এ ছাড়া তি‌নি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক কর‌বেন।

এর বাইরে, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এবং ঢাকা চেম্বারের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের (বাংলাদেশ ও গাম্বিয়া) কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সমঝোতা স্মারক সই হবে।

এর আগে, ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফরে এসেছিলেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা।