খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি হুমায়ূন কবির

1737352554
৪০

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবিরকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেককে ২০ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

এ ছাড়া হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারকে দুই বছরের চুক্তিতে প্রথম কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি ওই পদে নিয়োগ পেয়েছেন।