তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

Weather
১৫

সারাদেশে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় অর্থাৎ বুধ ও বৃহ্স্পতিবার সারাদেশ রাত ও দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শুক্রবার সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।