রংপুরে সাবেক সিটি কাউন্সিলর কানা হারুন গ্রেফতার

Rangpur Arrest News
১০৪

অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তার নামে একাধিক মামলা রয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতার হারুন অর রশীদ ওরফে কানা হারুন রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন।