৪৪তম বিসিএস: ২৬ ফেব্রুয়ারির ভাইভা পিছিয়ে ৬ মার্চ

1739968630 6113dc7d1fcbfeb60d1c14a8ffb217ae
৫৩

৪৪তম বিসিএসের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

আজ বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের সাধারণ এবং কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওইদিনের মৌখিক পরীক্ষা আগামী ৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।