গাজীপুরে আওয়ামী লীগের হামলায় শিক্ষার্থীর মৃত্যুতে হাসনাতের কড়া বার্তা

1739356861 8946e43f4cac98c4589cb8ffb9facc5b
১৯

পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আওয়ামী লীগের হামলার ঘটনায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বুধবার বিকালে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়েছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।’

এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসনাত বলেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’