আওয়ামী-ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না: নাহিদ ইসলাম

Nahid Islam 1 1024x576
৩৮

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে ‘দ্য হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা অবশ্যই রক্ষা করবো।

তিনি আরও বলেন, অভ্যুত্থান এখনও আমাদের শেষ হয়নি, আন্দোলনের ধরণ হয়তো পরিবর্তন হবে। কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনও শেষ হয়নি। জুলাইকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা এখনও শেষ হয়ে যায়নি।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।