মঞ্চে নাচতে গিয়ে নিজের বিপদ ডাকলেন সোনু নিগম

1738578820 A76b5c4c5c701d193d2e0ae6be79ac94
১৭

পুনেতে শো করতে গিয়েছিলেন সোনু নিগম। একের পর এক গানে শ্রোতাদের মন জয় করে নিচ্ছিলেন তিনি। তবে হঠাৎই একটা গানের সঙ্গে নাচতে শুরু করতেই বাধে বিপত্তি। হঠাৎ মঞ্চে দাঁড়িয়ে কাতর যন্ত্রণায় চিৎকার শুরু করেন সোনু। সঙ্গে সঙ্গে সোনুর টিম মঞ্চে উঠে এসে তাকে সামলে নেন।

যন্ত্রণায় এমন অবস্থা হয়েছিল যে পা টেনে হাঁটতেই পারছিলেন না সোনু। কোমরই নাড়াতে পারছিলেন না। সোনুকে সঙ্গে সঙ্গেই শুইয়ে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পিঠে চোট রয়েছে তার। আপাতত তাকে বিশ্রামেই থাকতে হবে।

সোনু তার সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে পুরো ঘটনার কথা জানিয়েছেন।

তিনি বলেন, যখন ব্যথা শুরু হলো, তখন মনে হচ্ছিল মেরুদণ্ডে কেউ সূচ ফুটিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল এবার মরেই যাব।

জানা গেছে, শোয়ের আগেই পিঠে যন্ত্রণা অনুভব করেছিলেন সোনু। তবে, পাত্তা দেননি তিনি। সেই ব্যথা নিয়েই শো করেছেন। তবে শেষরক্ষা আর হলো না। নাচতে গিয়েই বিপদ ডাকলেন সোনু নিগম।