কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা নিয়ে উত্তপ্ত ভারতের সংসদ

Vv
১৮

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদ। স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) সংসদের দুই কক্ষে (লোকসভা ও রাজ্যসভা) বিরোধীরা মহাকুম্ভে মৃত্যুকে কেন্দ্র করে সরকারকে চেপে ধরেন।

এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিরোধী দাবি, পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু হয়েছে কিংবা কতজন নিখোঁজ আছেন, সেই প্রকৃত সংখ্যা জনগণের সামনে আনতে হবে।

কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা উভয় কক্ষে কুম্ভ বিপর্যয় নিয়ে সরকারকে জবাবদিহির জন্য চাপ দেন।

সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়েছে বলা হলেও তাদের নামধাম প্রকাশ করেনি। বিরোধীদের দাবি, এ ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

বিরোধীদের অভিযোগ, ঘটনার পর পাঁচ দিন কেটে গেছে, আজ পর্যন্ত উত্তর প্রদেশ সরকার কতজনের মৃত্যু হয়েছে, কতজনই বা নিখোঁজ, সেই তালিকা প্রকাশ করেনি।