হল প্রিন্ট দেখার পরও যে কারণে ওটিটিতে দেখবেন ‘পুষ্পা ২’

1738317475 02a965b33bea9cb937f122468c1b3db7
২১

বহুল প্রতীক্ষিত দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রুল’ এবার ওটিটিতে মুক্তি পেয়েছে। গত বুধবার রাতে নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পায়, যেখানে প্রাথমিকভাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালি ভাষায় দেখা যাবে এই সিনেমা।

কিন্তু প্রশ্ন হলো, যারা ইতোমধ্যেই সিনেমা হলে এই ছবি দেখেছেন, তারা কেন আবার ওটিটিতে দেখবেন? এই প্রশ্নের উত্তরই দিয়েছে ছবির নির্মাতারা।

নির্মাতাদের মতে, সিনেমা হলে মুক্তির সময় সেন্সর বোর্ডের কারণে ২৪ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এবার ওটিটিতে সেই ‘আনকাট’ ভার্সন মুক্তি পেয়েছে, যেখানে গল্পের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিট! অর্থাৎ যারা হলে দেখেছেন, তারাও ওটিটিতে নতুন কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন।

‘পুষ্পা: দ্য রুল’ ওটিটিতে দেখতে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে হবে। এরপর ঘরে বসেই ‘আনকাট’ ভার্সনে নতুন দৃশ্যসহ পুরো ছবি উপভোগ করতে পারবেন দর্শকরা।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ মুক্তির পরই বক্স অফিসে রেকর্ড গড়ে। বিশ্বব্যাপী ১৫০০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। শুরু থেকেই এই ছবি শুধু বড়পর্দার জন্য নয়, অনলাইনেও বিশেষভাবে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের।

তাই যারা হলে দেখেছেন, তাদের জন্যও নতুন কিছু অপেক্ষা করছে ‘আনকাট’ পুষ্পা ২-এ!