৫০ এসপিসহ ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Police 1 1024x576
৩২

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৫০ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়েছে।

এর মধ্যে, এক প্রজ্ঞাপনে ১৯ জন এসপি, আরেক প্রজ্ঞাপনে ৩১ জন এসপি এবং পৃথক আরেক প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি ও বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।