বিমানবন্দরে খালেদা জিয়া

Khaleda 2501071638
৬৯

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে যাওয়ার জন্য আজ রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়েছেন তিনি। রাত সাড়ে ১০টায় বিমানবন্দরের ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করে তার গাড়িবহর।

এর আগে, ‘প্রিয় নেত্রীকে’ দেখতে রাজধানীর গুলশান-২ এবং বনানীর রাস্তায় অবস্থান নিয়েছেন হাজারো নেতাকর্মী। তাদের মিছিল-স্লোগানে উত্তাল গুলশান।

কাতারের আমিরের পাঠানো রাজকীয় ‘এয়ার অ্যাম্বুলেন্স’-এ উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা ছিল খালেদা জিয়ার। তিনি প্রথমে কাতারের রাজধানীর দোহা বিমানবন্দরে যাবেন। সেখান থেকে যাবেন লন্ডনে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘লন্ডন ক্লিনিক’-এ খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।