পাকিস্তানে জার্মান কূটনীতিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Image 307655 1736237528
২১

পাকিস্তানের ইসলামাবাদে জার্মান কূটনীতিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই জার্মান কূটনীতিকের নাম টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) ইসলামাবাদের কূটনৈতিক ছিটমহল কারাকোরাম হাইটসে অবস্থিত তার বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিলেফেল্ড ইসলামাবাদে জার্মান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ ঘটনার পর জার্মান দূতাবাস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং এ ঘটনার তদন্ত শুরু করেছে।

লাশ উদ্ধারের সময় টমাস জার্গেন বিলেফেল্ডের চোখ, নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয়র একটি হাসপাতালে নেয়া হয়েছে।