তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত কমপক্ষে ৫৩

Tibet 1 1024x576
৩২

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি ও বিবিসি।

৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আহাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে তিব্বতে হাজারের বেশি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কাউন্টির ২৭টি গ্রাম। মৃতের সংখ্যা ৫৩ বলা হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে। এরই ধ্বংসস্তূপের মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের প্রায় দেড় হাজার কর্মী। উদ্ধারকাজে যোগ দিয়েছেন স্থানীয়রাও। শীতবস্ত্র, শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে অঞ্চলটিতে।