রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

462579661 608011771763436 6344395625259819212 N
৪১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

সোমবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসরায়েলের চালানো ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ।

তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।