দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি: ধর্ম উপদেষ্টা

1734846600 Fe4b574b43416a63e235168cc7d63b89
৩৩

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় তিনি এমন মন্তব্য করেন।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, কয়েক মাসের মধ্যে ১৬ থেকে ১৭ বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। আর আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কার কাজ।

সভায় যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনও দারিদ্রতা থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয়না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনও ভিক্ষুক থাকবে না।