হিজাব না পরে কনসার্টে গান, গ্রেফতার ইরানের গায়িকা

1734241493 A906b9be6c4b85d591183b89c6c611b2
১৪

ইউটিউবে প্রকাশিত এক ভার্চুয়াল কনসার্টে হিজাব ছাড়াই গান গাওয়ার অপরাধে শাস্তির মুখে পড়েছেন ২৭ বছর বয়সী সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি। খবর টাইমস অফ ইসরায়েলের।

শনিবার ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে এই গায়িকাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী মিলাদ পানাহিপুর।

প্রতিবেদনে জানা গেছে, কাঁধ খোলা কালো পোশাক পরে গান গাওয়ার ঘটনায় ইরানের সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে।

প্রতিবেদনে আরও জানা গেছে, এই কনসার্টটিতে কোন দর্শক ছিল না। এবং শুধু অনলাইনেই সম্প্রচারিত হয়েছিল। আর ১২ ঘণ্টার মধ্যে ৭৪,০০০ বার দেখা হয়, যদিও ইরানে ইউটিউবের প্রবেশাধিকার সীমিত।

সোর্সঃ এনডিটিভি