গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পুলিশের এসআই নিহত

Image 304264 1734074562
৭০

গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

জানা গেছে, সাইফুল ইসলাম ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য আড়পাড়া এলাকায় গিয়েছিলেন। একপর্যায়ে সম্মেলনের পাশে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, এরইমধ্যে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।