কোনো বিদেশিকে অবৈধভাবে দেশে থাকতে দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Home Ad 1 1024x576
১৪

দেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের তালিকা করা হচ্ছে। সেই তালিকা ধরে ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) সচিবালয়ে বড়দিন ও থার্টিফাস্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুরো সীমান্ত সতর্কতা জারি রয়েছে। অবৈধ অনুপ্রবেশ কোনভাবেই বরদাস্ত করা হবে না। এ সময় মিডিয়ায় সত্য খবর প্রচারের মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বড়দিন ও থার্টি-ফাস্ট নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে। অ্যালকোহল পানের ক্ষতিকারক দিক তুলে ধরে মিডিয়াকে সচেতনতা চালাতে হবে। এ সময় থার্টি ফাস্ট নাইটে সকল বার বন্ধ এবং ফানুস ও আতশবাজি নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি।