বাসায় চুরির ঘটনায় থানায় জিডি ওমর সানীর

1733226749 402e389dd9340b97fdd7b41ac58da49c
১২

চলচ্চিত্র নায়ক ওমর সানীর বাসা থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার সকালে ওমর সানীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে ওমর সানী জানান, ঘটনার ওই দিন সকালে মর্নিং ওয়াকে বের হন তিনি।

মর্নিং ওয়াক শেষে বাড়িতে ঢুকেই বুঝতে পারেন বেশকিছু মূল্যবান জিনিস, নগদ অর্থ খোয়া গেছে তার।

বাড়িতে চুরির প্রসঙ্গে তিনি বলেন, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরলে বুঝতে পারি বাড়িতে চুরি হয়েছে।

তিনি বলেন, আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা, অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই।

আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও নেই।

বাসায় চুরির ঘটনায় ওই দিনই ভাটারা থানায় জিডি করেন সানী। অজ্ঞাতনামা চোরদের দ্রুত খুঁজে পেতে চুরি যাওয়া তিন ফোনের আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দিয়েছেন এ অভিনেতা।