৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Psc 1024x576
১১০

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এ বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সময় দেয়া হবে দুই ঘণ্টা।

৪৭তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩ জন, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন নিয়োগ দেয়া হবে।