ভোলার সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার

Image 299702 1731483232
৩২

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার (১৩ নভেম্বর) রাতে এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানায় র‍্যাব।

তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।