ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন ফিফা সভাপতি

Img 20241112 175827
৬৯

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফাপ্রধান।

প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থার প্রধান কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা এখন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাকুতে চার দিনের এক সরকারি সফরে রয়েছেন।

গতকাল (সোমবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা বাকুতে পৌঁছান।

তিনি কপ২৯-এর বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং বিভিন্ন সাইডলাইন ইভেন্টে বক্তব্য রাখবেন।