রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার: শফিকুল আলম

Press Sec 1024x576
২৫

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে এখনো অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে হওয়া এক ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলের সাথেই সরকারের বৈঠক হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে এ বৈঠক হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শারিরীক অবস্থা নিয়ে

অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।