ভারতের বিহারে বিষাক্ত মদপানে ৮ জনের মৃত্যু

Pe Lu 1024x576
২১

ভারতের বিহার রাজ্যের সিওয়ান ও সারন জেলায় বিষাক্ত মদপান করে ফের মৃত্যু হলো ৮ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৫ জন।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিষাক্ত মদপান করে অসুস্থ ১৫ জনকে প্রথমে সিওয়ানের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তিনজনের শারীরিক অবস্থার ক্রমে অবনতি হতে থাকায় তাদের পাটনার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এমনিতেই বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। তাই, বিকল্প পন্থা হিসেবে, প্রায়ই সেখানে ঘরোয়া উপায়ে তৈরি বিষাক্ত মদপানের কারণে মৃত্যু ঘটনা ঘটে।