কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেফতার

Farmer League
১০০

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর ‍পুলিশ।

ডিএমপি জানিয়েছে, চন্দের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে।

সমীরকে গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার দিবাগত রাতে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ।