সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার

Image 292340 1727007788
৩৫

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

বরিশাল-৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন জাহিদ ফারুক। একাদশ সংসদ নির্বাচনের পর পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত নির্বাচনের পরও একই দায়িত্ব পান তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান।