ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা কামাল আটক

Al Kamal 1024x576
২৩

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল আহমেদকে আটক করেছে বিজিবি।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।

আটকের সময় তার সাথে একটি ব্যাগ থেকে পাসপোর্ট, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা, ওষুধ, জাতীয় পরিচয়পত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়।