সরকার কোটা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে: হাইকোর্ট

Language High Court
৩০

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে আংশিক রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। ২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে পরিপত্র অবৈধ ঘোষণা করে বৃহস্পতিবার এ রায় প্রকাশ করা হয়। সরকার চাইলে কোটা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে বলেও বলা হয়। আর কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে।

আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

আদালত বলেছেন, বিবাদীরা (সরকার) যদি প্রয়োজন মনে করে তাহলে কোটা রিডিউস (হ্রাস), ইনক্রিজ (বাড়ানো), দ্য রেশিও অব দ্য পার্সেন্টেজ (শতকরা হার) পরিবর্তন-পরিবর্ধন করতে পারে।

এর আগে গতকাল বুধবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র ‘অবৈধ’ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এ রায় দেয়ার সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। ৪ সপ্তাহ পর এ বিষয়ে ফের শুনানি হবে।