সাদিক এগ্রোর দখলকৃত খাল উদ্ধারে ফের ডিএনসিসির অভিযান

Sadek Agro
২৫

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সাদিক এগ্রোর দখলকৃত খাল উদ্ধারে ফের অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অভিযান শুরু হয় ১১টায়।

সরেজমিন দেখা যায়, একটি এসকেভেটর দিয়ে খালে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এর আগে, গত বৃহস্পতিবার করপরেশনের নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি।

এ সময় প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয়। পরদিন থেকে খালের দখল করা অংশে শুরু হয় উচ্ছেদ অভিযান। আজ আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নকশা ধরে খালের দরকারি জায়গায় খনন করছে ডিএনসিসি।