সুপ্রিম কোর্ট বারের চেম্বার খোলা-বন্ধে বিজ্ঞপ্তি

Court 20200503180710
৬৫

নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে থাকা আইনজীবীদের কক্ষ (চেম্বার) খোলা ও বন্ধ রাখার সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে রাত ৮টার মধ্যে সব চেম্বার বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে আইনজীবীদের।

বৃহস্পতিবার (১৩ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চেম্বার (আইনজীবীর কক্ষ) খোলা রাখা যাবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইনজীবীদেরকে প্রতিদিন নিজ দায়িত্বে রাত ৮টার মধ্যে চেম্বার বন্ধ করে সমিতি ভবন ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’