নরসিংদীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, ভিডিও ভাইরাল

Narsingdi Guli Pic 2406040339
২৮

নরসিংদীতে প্রকাশ্যে মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গুলি ছোড়ার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (৩ জুন) বিকেলে শহরের চিনিশপুরের জেলখানা মোড়ে মেসার্স মোল্লা ট্রেডার্স নামের দোকানে এ ঘটনা ঘটে।

মুহিদ মোল্লা নরসিংদীর বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার পুত্র।

মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা জানান, চিনিসপুর ইউনিয়নের কামাল ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিলো। চাঁদার টাকা না দেয়ায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি সময়ে নরসিংদীতে তিনজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে প্রকাশ্যে এমন ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে জনমনে।

নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ইতিমধ্যে ফুটেজটি দেখেছি। সনাক্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে।